Rooted in Boalkhali, Chattogram

মননশীল সমাজ ও মানবিক রূপান্তর:
বোয়ালখালীর মাটি থেকে সুন্দর আগামীর প্রত্যয়

কর্ণফুলীর তীরে গড়ে ওঠা ঐতিহ্যবাহী বোয়ালখালীকে কেন্দ্রবিন্দু করে পরিবেশ সংরক্ষণ, আধুনিক শিক্ষা বিস্তার, মৌলিক স্বাস্থ্যসেবা এবং আপদকালীন মানবিক সহায়তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে Green Peace Social Welfare Association (GPSWA)। স্থানীয় কৃষ্টি ও প্রকৃতির অকৃত্রিম সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে আমরা বিনির্মাণ করছি একটি সচেতন, বৈষম্যহীন ও পরিবেশবান্ধব আদর্শ জনপদ।

📍 বোয়ালখালী, চট্টগ্রাম 🌿 পরিবেশ সংরক্ষণ 📚 শিক্ষা ও আইটি ❤️ বিনামূল্যে স্বাস্থ্যসেবা 🤝 মানবিক সহায়তা
আমাদের কার্যক্ষেত্র

যেখানে আমরা কাজ করি

আমাদের কাজের দশটি ক্ষেত্রের মধ্যে প্রধান চারটি দিক এখানে তুলে ধরা হলো।

🌿

পরিবেশ সংরক্ষণ

বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও জলবায়ু সচেতনতা বৃদ্ধি।

📚

শিক্ষা ও দক্ষতা

শিক্ষা সহায়তা, বই বিতরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রদান।

❤️

স্বাস্থ্যসেবা

বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পরিচালনা।

🤝

মানবিক সহায়তা

দুর্যোগকালীন খাদ্য, বস্ত্র ও জরুরি সহায়তা বিপন্নদের কাছে পৌঁছানো।

আমাদের শিকড়

চট্টগ্রাম ও বোয়ালখালীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও আমাদের গল্প

প্রাচীনকাল থেকেই বীর চট্টলার লালাটে এক অনন্য গৌরব তিলক এঁকে দিয়েছে কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা শান্ত, স্নিগ্ধ জনপদ বোয়ালখালী। বিপ্লব, ঐতিহ্য আর সংস্কৃতির এক উর্বর চারণভূমি এটি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী সাথী, মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী, আর কালজয়ী মনিষীদের স্মৃতিধন্য এই মাটি যেমন দেশের ক্রান্তিলগ্নে সাহস জুগিয়েছে, তেমনই সমৃদ্ধ করেছে আমাদের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চেতনাকে।

বোয়ালখালীর মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, আবেগ আর অধিকারের অন্য নাম ঐতিহাসিক কালুরঘাট সেতু। এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি এবং লাখো মানুষের নিরাপদ যাতায়াতের জন্য এই সেতুর বাস্তবায়ন এক পরম আকাঙ্ক্ষা। বোয়ালখালীর মানুষের এই ন্যায্য স্বপ্ন পূরণ এবং দাবি আদায়ের লক্ষ্যে যেকোনো স্তরে জোরালো আওয়াজ তোলা ও জনমত গঠন করাকে আমরা সংগঠনের অন্যতম নৈতিক ও সামাজিক দায়িত্ব মনে করি। এই স্বপ্ন বাস্তবায়নে এবং দাবি আদায়ে আমাদের এই প্ল্যাটফর্ম সবসময় সোচ্চার ভূমিকা পালন করবে।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, নদীভাঙন, প্লাস্টিক দূষণ এবং দ্রুত নগরায়নের ফলে বোয়ালখালীর চিরচেনা সেই প্রকৃতি আজ হুমকির মুখে। এই মাটির সন্তান হিসেবে আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া ঐতিহ্য রক্ষা করার ঐতিহাসিক দায়িত্ব আমাদের কাঁধে বর্তায়। ঠিক এই চেতনা থেকেই জন্ম নেয় Green Peace Social Welfare Association (GPSWA)। চট্টগ্রামের এই সমৃদ্ধ প্রবেশদ্বারকে একটি পরিচ্ছন্ন, সুশিক্ষিত ও স্বাস্থ্যকর মডেল হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

বোয়ালখালী কেন্দ্রিক আমাদের বিশেষ ফোকাস:

  • উপকূল ও স্থানীয় এলাকায় ব্যপক বৃক্ষরোপণ।
  • বন্যা ও নদীভাঙন কবলিত অসহায় মানুষের পাশে তাৎক্ষণিক মানবিক সহায়তা।
  • স্থানীয় প্রান্তিক শিক্ষার্থীদের জন্য আধুনিক আইটি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন।
  • বোয়ালখালীর গ্রামীণ অঞ্চলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতা।
আমাদের পরিচিতি

আমরা কারা

Green Peace Social Welfare Association (GPSWA) একটি অলাভজনক সামাজিক সংগঠন, যা বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করছি।

সততা স্বচ্ছতা জবাবদিহিতা মানবিক মূল্যবোধ
“মানুষের কল্যাণ, পরিবেশের সুরক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে Green Peace Social Welfare Association (GPSWA) সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিরলসভাবে কাজ করে যাবে।”
আমাদের অঙ্গীকার
আমাদের কর্মপরিধি

১০টি লক্ষ্যে আমাদের যাত্রা

মানুষের কল্যাণ ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের কার্যক্রম সুনির্দিষ্ট ১০টি লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়।

০১ 🌿

পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন

বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক দূষণ রোধ এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করে একটি বাসযোগ্য সমাজ গড়ে তোলা।

০২ 📚

শিক্ষা ও দক্ষতা উন্নয়ন

অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, বই বিতরণ, ক্যারিয়ার গাইডলাইন এবং আইটি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের প্রসার।

০৩ ❤️

স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা

বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, রক্তদান কর্মসূচি এবং সুস্থ জীবনযাপন সম্পর্কে মাঠপর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি করা।

০৪ 🤝

মানবিক সহায়তা

দুর্যোগ, বন্যা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক ও আকস্মিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং জরুরি সহায়তা প্রদান।

০৫
👨‍👩‍👧‍👦

সামাজিক উন্নয়ন

যুবসমাজ, নারী, শিশু ও প্রবীণদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং সমাজে পারস্পরিক সহযোগিতা জোরদার করা।

০৬
⚖️

ন্যায়বিচার ও সামাজিক সচেতনতা

সমাজে অন্যায়, অবিচার, বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং শান্তিপূর্ণ সামাজিক উদ্যোগের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

০৭
👥

স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গড়ে তোলা

দেশের বিভিন্ন অঞ্চলে দক্ষ, দায়িত্বশীল ও মানবিক গুণাবলিসম্পন্ন যুব স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক তৈরি ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্তকরণ।

০৮
💼

কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি

তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরিতে উৎসাহ প্রদান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ।

০৯
💚

শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ

ধর্ম, বর্ণ ও মতভেদ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করা।

১০
🌍

দায়িত্বশীল সমাজ গঠন

জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর সাথে সামঞ্জস্য রেখে পরিবেশবান্ধব ও একটি দায়িত্বশীল সমাজ গঠনে কার্যকর উদ্যোগ।

সম্পৃক্ত হোন

আমাদের সাথে যুক্ত হোন

আপনার ছোট্ট একটি উদ্যোগ সমাজে বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। যুক্ত হোন আমাদের সাথে।

স্বেচ্ছাসেবক হোন

সমাজের জন্য মাঠপর্যায়ে সরাসরি কাজ করতে চাইলে এবং নিজের মানবিক দক্ষতাকে প্রকাশ করতে আজই আমাদের দলে যুক্ত হোন।

আবেদন করুন

দক্ষতা ও প্রশিক্ষণ

তরুণদের পেশাগত আইটি দক্ষতা ও উদ্যোক্তা তৈরিতে আমরা নিয়মিত মেন্টরশিপ সেশন এবং বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে থাকি।

বিস্তারিত জানুন

সহযোগী প্রতিষ্ঠান

প্রাতিষ্ঠানিক পর্যায়ে বা সিএসআর অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের দীর্ঘমেয়াদী পরিবেশ ও সামাজিক লক্ষ্যসমূহ বাস্তবায়নে পার্টনার হোন।

পার্টনারশিপ ফরম
যোগাযোগ

আমাদের সাথে যোগাযোগ করুন

যেকোনো জিজ্ঞাসা, পরামর্শ বা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে নিচের ফর্মটি ব্যবহার করুন।

Websitegpswa.org
প্রধান কার্যালয়বোয়ালখালী, চট্টগ্রাম, বাংলাদেশ

Blog